• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
আদমদীঘিতে রাজ মিস্ত্রির বাড়ির ছাদে কবুতরের খামার সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় মামলা মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার

সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ আবু বকর সিদ্দিক সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়িতে ফিরে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে পেলে তার বাবা রায়হান হোসেনের এই ফোন নম্বরে ( 01328395685 ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে থানায় এখনো কোনো জিডি বা অভিযোগও হয়নি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category