• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ দিয়ে ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। এ ঘটনায় সমাধানের দাবীতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিন মজুরসহ প্রায় ২০০ জন মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা এই পথ দিয়ে চলাচল করে আসছেন। গত ২৯ আগস্ট ভোরে হঠাৎ করে আব্দুল হাকিমের ছেলেরা কাঁটাতারের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই পরিবারের কয়েকটি গাছ রাস্তার জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অথচ তাদের জায়গায় উপর দিয়ে কাহাকে যেতে দেয় না। প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ ও গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ যাওয়ার ব্যবস্থাও নেই। দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় সর্বশেষ বগুড়া-৩ আসনের সংসদ আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category