• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

মাত্র ১০০ টাকায় হাম রোগীদের অ্যাম্বুলেন্স সুবিধা

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রোগীরা এ সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালটি এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুর পরিবারকে দেরি না করে চিকিৎসা নিতে অনুরোধ করা হচ্ছে। গণস্বাস্থ্যনগর হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেকোনো প্রান্ত থেকে রোগী আনা-নেওয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাচ্ছে।

এতে আরও বলা হয়, অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন। লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সেবা নিতে হাসপাতালের ০১৯৫৮২৭৭৮০০ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category