• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বলীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিল আদালত

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন  বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তেজগাঁও এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তামান্না নুসরাত বুবলী এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তেজগাঁও থানাধীন আনন্দ সিনেমা হলের সামনে থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটান। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে সাবেক এমপি বুবলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তিনি অন্য একটি মামলায় কারাগারে হাজতি হিসেবে আটক থাকায় এ মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত তদন্ত কর্মকর্তার আবেদন আমলে নিয়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

তামান্না নুসরাত বুবলী (৪৫) সংরক্ষিত নারী আসন-৩২৪ (নরসিংদী) থেকে সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নরসিংদী পৌরসভার সাবেক মেয়র প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী। এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category