• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রিপেইড মিটারের ভাড়া বহাল, প্রত্যাহারের প্রস্তাব পায়নি বিইআরসি

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চললেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ-সংক্রান্ত কোনো প্রস্তাবও যায়নি। ফলে আপাতত বিদ্যমান নিয়মেই মিটার ভাড়া বহাল থাকছে।

বিইআরসির কর্মকর্তারা জানিয়েছেন, মিটার ভাড়া প্রত্যাহারের বিষয়ে কমিশনের কাছে এখন পর্যন্ত কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। তাই এ বিষয়ে কমিশনের পক্ষ থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের মিটার ভাড়া বাতিলের দাবি বাস্তবে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত নয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তির সূত্রপাত হয় বিদ্যুৎমন্ত্রীর এক ঘোষণাকে কেন্দ্র করে। গত ২৯ মার্চ এক বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতে মিটার ভাড়া প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। তবে সেই ঘোষণার পরও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিয়ন্ত্রক আদেশ জারি হয়নি।

বিইআরসি সূত্র জানায়, বিদ্যুতের মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ একটি আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ ধরনের কোনো পরিবর্তন আনতে হলে কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কমিশন সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো প্রস্তাব কমিশনের কাছে আসেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন বিতরণ কোম্পানি ঋণের অর্থে প্রিপেইড মিটার স্থাপন করেছে। বর্তমানে মিটার ভাড়া থেকে ওই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। তাই মিটার ভাড়া প্রত্যাহার করতে হলে বিকল্প অর্থায়নের ব্যবস্থা বা সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক (বিদ্যুৎ) মো. রেজাউল করিম খাঁন জাগো নিউজকে বলেন, ‘আমাদের কাছে এমন কোনো নির্দেশনা আসেনি। কোনো বক্তব্যে হয়তো মিটার ভাড়া তুলে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেটি এখনো বাস্তবায়ন পর্যায়ে আসেনি। তাই ভাড়া প্রত্যাহারের বিষয়ে কোনো কার্যক্রমও শুরু হয়নি। আমরাও কোনো নির্দেশনা পাইনি।’

ফলে সরকার বা বিইআরসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বিদ্যমান নিয়মেই আদায় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category