• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পরকীয়া ও ডিভোর্স জালিয়াতি রোধে কঠোর অবস্থানের দাবি

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সমাজে বৈবাহিক পবিত্রতা রক্ষা, ডিভোর্সে জালিয়াতি বন্ধ এবং পরকীয়া ও ব্যভিচার রোধে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার শাস্তির দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন।

সোমবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, প্রচার সম্পাদক খালেদ তন্ময়, ঢাকা জেলা কমিটির সহ- সভাপতি ইফতেখার হোসেইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

বক্তব্যে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, আমাদের দেশের প্রচলিত ৪৯৭ ধারা অনুযায়ী, কোনো বিবাহিত নারী ব্যভিচার বা পরকীয়া করলে তাকে শাস্তির আওতায় আনা যায় না, অথচ পুরুষকে ঠিকই শাস্তির মুখোমুখি হতে হয়। এটি পুরুষদের প্রতি স্পষ্ট আইনি বৈষম্য।

শুধু তাই নয়, অপরাধী নারী হলে নারী বিবেচনায় জামিন দেওয়া, হাতকড়া না পরানো কিংবা কঠিন অপরাধেও লঘু শাস্তি দেওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাই। আইনের এই শিথিলতা ও বৈষম্যের সুযোগ নিয়েই আজ কিছু স্বেচ্ছাচারী নারী চরম অপরাধে জড়ানোর সাহস পাচ্ছে। রাষ্ট্র এবং আদালতের কাছে আমাদের স্পষ্ট দাবি, আইন সবার জন্য সমান হতে হবে। অপরাধী নারী হোক বা পুরুষ, অপরাধের বিচার সমান হতে হবে।

তিনি বলেন, নাসির ও তামিমা দুজনেই ব্যভিচার এবং ডিভোর্স জালিয়াতির মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। নাসির এবং তামিমাকে কঠিনতম শাস্তি দিয়ে রাষ্ট্র একটি দৃষ্টান্ত তৈরি করুক।

দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, নাসির ও তামিমার আইনজীবী ইতোমধ্যেই দাবি করছেন যে আসামিরা খালাস পাবেন। এধরনের সুস্পষ্ট ও প্রমাণিত অপরাধ করেও আসামিদের খালাস পেয়ে যাবার আশঙ্কা সাধারণ নাগরিকদের মধ্যেও রয়েছে। রায়ের আগেই এমন মন্তব্য প্রমাণ করে যে, সমাজে নারীদের অপরাধে লঘু শাস্তি দেওয়া বা মুক্তি দেওয়ার যে প্রবণতা রয়েছে, এক্ষেত্রেও আসামি পক্ষ তার সুবিধা নেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে বসে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category