• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার অধিনায়কদের পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত তামিমের ৫৪ শিক্ষকের বেতন নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ ডিবি পরিচয়ে অপহরণ: একজনকে উদ্ধার করতে গিয়ে মিলল আরো ৩ ভুক্তভোগী রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি মহাসড়কগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বস্তাবন্দি স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

পথচারী-যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২ মে) আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৬৭ কোটি টাকা।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম, বর্তমান সরকার কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। স্থানীয় নাগরিক সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।

ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করার ফলে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন। আমরা পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করছি।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, নতুন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, ডিএসসিসি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা পূরণ করবে বলে আমার বিশ্বাস। উন্নয়নমূলক কাজে নতুন সংযুক্ত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়ায় প্রশাসককে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category