• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

নারীকে অনলাইনে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় এক যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ২১১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া এবং তার শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার আপন  বাদশা উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গতকাল শুক্রবার রাত ৯ টায় নওগাঁ জেলা শহরের ছোট যমুনা নদীর উপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে কোর্টের মাধ্যমে বগুড়া জেল হাজতে  প্রেরণ করেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও মামলার এজাহার  সূত্রে জানা যায়, গ্রেপ্তার আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক ভাবে হয়রানি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় অডিও কলে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার ১০ বছর বয়সী শিশু কন্যাকে রাস্তা-ঘাটে যৌন নিপীড়ন করতেন। গত ২১জুন দুপুর সাড়ে ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় অভিযুক্ত আপন বাদশার সঙ্গে তার দেখা হয়। এ সময় তিনি অশালীন ছবি, ভিডিও ও বার্তা পাঠানো এবং তার শিশু কণ্যাকে রাস্তা-ঘাটে কেন যৌন নিপীড়ন করেন? এই বিষয়টি জানতে চান। এতেই আপন বাদশা ক্ষিপ্ত হয়ে পিছন দিক থেকে তাকে কিলঘুষি মারেন এবং এক পর্যায়ে হাতে থাকা লোহা জাতীয় একটি অস্ত্র দিয়ে তার মাথার পিছনে আঘাত করেন। এতে তার মাথার বাম পাশে ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আপন বাদশা ওই নারীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের একটি চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর গত ২৭ জুন রাতে ওই ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু থেকে আপন বাদশাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আপন বাদশাকে শনিবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category