• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাবিতে নানা আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই স্মরণ

নিজস্ব প্রতিবেদক / ৮৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পালিত হয়েছে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’। শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। দুপুর ২টায় ‘এই সংসদ বিশ্বাস করে, গণ-অভ্যুত্থানের চেতনা কেবল স্মরণে নয়, নীতিনির্ধারণেও প্রতিফলিত হওয়া উচিত’ শীর্ষক গণবিতর্ক হয়। বিকেল সাড়ে ৩টায় ছাত্র নেতাদের অংশগ্রহণে ‘জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির প্যাটার্ন: মত ও মতান্তর’ শীর্ষক আলোচনা হয়।

ছাত্র নেতাদের মধ্যে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক, ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদমান আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

জাতীয় নেতাদের অংশগ্রহণে বাদ আসর ‘জুলাই গণ-অভ্যুত্থান: অর্জন-অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন’ শীর্ষক আলোচনা হয়।

প্যানেল ডিসকাশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, লেখক, গবেষক ও রাষ্ট্র চিন্তক শায়খ মুসা আল হাফিজ, অধ্যাপক ড. কামরুল ইসলাম, ফাহিম মাশরুর, শেখ ফজলুল করীম মারুফ ও মাহাদী হাসান অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বহুমাত্রিক ও বহুরৈখিক প্রচেষ্টা চালানো উচিৎ। জুলাই কারও একক প্রচেষ্টা না, একক প্ল্যান না। বরং জুলাই বহু চিন্তা ও মতের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন। জুলাই সবার জন্যই সুযোগ তৈরি করেছে। তাই সবাই তা বাঁচিয়ে রাখতে হবে।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের প্রধান অর্জন হলো ভয়মুক্ত পরিবেশ অর্জন। আর কষ্টের বিষয় হলো, রেফারেন্ডাম বাস্তবায়িত না হওয়ার একমাত্র দৃষ্টান্ত হতে যাচ্ছে জুলাই রেফারেন্ডাম।

শায়খ মুসা আল হাফিজ তার বক্তব্যে বলেন, জুলাইকে থামতে দেওয়া যাবে না, বরং বহু প্রচেষ্টার মাধ্যমে জুলাইকে নিরন্তর জারি রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category