• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, সবচেয়ে বেশি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক / ৮৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ। একই সময়ে ৫০টি মামলা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৩১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫ টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্লে কার্ড, একটি মাইক্রোবাস, ৬৬০০ টি সিমকার্ড, ১ টি ল্যাপটপ, ১ টি মাইক্রোবাস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category