• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাজধানীর গুলশান এলাকায় বাড়িতে ঢুকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার মো. ইউসুফকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গুলশান-১ এলাকার একটি বাড়িতে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে বলা হয়, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে- এমন হুমকি দেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রাণনাশের ভয় দেখানো হয়। এমনকি বাদী ও তার নিয়োগকর্তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আরমান আলী আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি জানান, ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত, পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তবে শুনানি শেষে আদালত ১০ দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজি চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category