• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইকরা মৃত্যু মামলায় জামিনে মুক্ত জাহের আলভীর মা

ডেস্ক রিপোর্ট / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

স্ত্রী আফরা ইভনাথ ইকরার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেতা জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। আদালত তাকে আগামী ২৪ জুন পর্যন্ত জামিন দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নাসরিন সুলতানা। শুনানিতে তার আইনজীবী আদালতকে জানান, এর আগে তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী আগাম জামিন পেয়েছিলেন। সেই আদেশের ধারাবাহিকতায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করা হয়েছে।

আদালতে উপস্থাপিত আবেদনে উল্লেখ করা হয়, নাসরিন সুলতানা একজন বয়স্ক নারী এবং বিচারিক প্রক্রিয়া থেকে পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত পরিচালনা করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক চাপ ও নির্যাতনের কারণে ইকরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তবে মামলার অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষ শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছে। মামলাটি বর্তমানে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আগামী ২৪ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category