• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন-মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।

আদাবর থানার বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুপুরে তিনজনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে আদাবর ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category