• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোলাই মদ, নেশার ইনজেকশন ও গাঁজাসহ আটক চার মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্তরা হলোন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিব হাসান (২২), আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়ার বাছেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫), একই পাড়ার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল (৪৬) ও সান্তাহার নতুন বাজার হাটখোলার আব্দুল মফিজের ছেলে বাবু মিয়া (৫৫)। বুধবার বিকেলে তাদের মাদকসহ আটক ও জেল-জরিমানার এই রায় দেন ভ্রাম্যমান আদালত| এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত চারজন মাদক কারবারিকে ২.৫ লিটার চোলাই মদ, ১শ গ্রাম গাঁজা ও ৫ পিস নেশার ইনজেকশনসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি চার জনকেই ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category