• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ১২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে ধর্মীয় কথাবার্তা বলে নানা ধরনের প্রলোভন দেখিয়ে নগদ ১লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর স্বর্ণালংকার নেওয়ার সময় মজনু মিয়া (৩৫) নামের জীনের বাদশাহ পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মজনু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিম পাড়ার মোজাম্মেল হকের ছেলে। আর ভুক্তভোগী আজাহার আলী মোল্লার বাড়ির আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়ায়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মজনু মিয়াসহ অভিযুক্তরা ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রথমে তার স্ত্রীর সাথে মুঠোফোনে কথা বলেন। এরপর জীনের বাদশাহের পরিচয় দিয়ে তার স্বামীর সাথে কথা বলতে চান। তারা ভুক্তভোগীকে একটি উট কোরবানির জন্য দেড় লাখ টাকা দিতে বলেন। এই টাকা দিলে ৭ হাড়ি স্বর্ণ মুদ্রা পাবেন। সরল বিশ্বাসে প্রতারকদের কথামতো উপজেলা পরিষদের মসজিদের পিছনে একটি কড়ই গাছের নিচে গিয়ে তাদের চাহিদা মত টাকা দেন। এসময় তার স্ত্রীর হাতে কাগজ দিয়ে মোড়ানো একটি পুতুল তুলে দেন তারা। কিন্তু উট কোরবানি না হওয়া পর্যন্ত ওই পুতুল খুলতে নিষেধ করেন। পরের দিন প্রতারকরা আরও টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে না পারায় স্ত্রীর গহনা নিয়ে আসতে বলেন। এক পর্যায়ে সেই মোতাবেক গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে উপজেলার পুকুর পাড়ে কড়ই গাছের নিতে আসেন আজাহার আলী মোল্লা। এরপর সেখানে রেখে যান। প্রতারকরা সেটি নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় মজনু মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রেপ্তার মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মজনু মিয়া ছাড়াও সাজু মিয়া (৪৫) ও মোস্তফা (২৫) নামে আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মজনু মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category