• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা

সবুজ বার্তা ডেস্ক / ৪৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বজ্রমেঘের কারণে দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তিন বিভাগের বিভিন্ন এলাকায় দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category