• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

সান্তাহারে শিশু হত্যায় ঘটনায় চার জনের নামে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ১৮৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি রাকিকা আক্তার রাকার মরদেহ উদ্ধারের ঘটনায় চার জনের নামে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা রায়হান আলী বাদী হয়ে আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদমদীঘি থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রাকিকা আক্তার রাকার মা মনিরা বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শিশুটিকে তার বাবা রায়হান ও ফুপু লিপি বেগম লালন-পালন করে আসছিল। সে সান্তাহার নুরানি ইসলামী একাডেমি মাদরাসায় শিশু শ্রেণিতে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার বিকেল ৫ টায় রাকা মনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বাড়িতে আসে নাই তখন থেকে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০ টায় প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে রাকা মনির বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ওই রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকা মনির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রতিবেশী আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা এবং বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে আটক করে।
এ বিষয়ে আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ৪ জনের নামে মামলাটি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category