• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই ঈদের জামাতে জাতীয় সংসদের সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করেছে সংসদ সচিবালয়। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ধরনের ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category