মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপি নেতা মো. বাচ্চু মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ৮ নং নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা ফারুক আহমেদ বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদীদল মাগুরা জেলা শাখার আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান এই সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।