• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে ইয়াবা পাচারের অভিযোগ

উখিয়া, কক্সবাজার প্রতিনিধি: / ১০২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি ভয়ংকর মাদক সিন্ডিকেট। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা দেশে ঢুকিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।

স্থানীয় ও ক্যাম্প সূত্রে জানা যায়, সংঘবদ্ধ এই চক্রটি মিয়ানমার থেকে অস্ত্রের মুখে বর্ডার পার করে ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে। পরে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেই মাদক দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই ভয়ংকর মাদক ব্যবসার নেপথ্যে রয়েছে আরএসও (ARSA) সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে তারাই ক্যাম্পে আধিপত্য বিস্তার করে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে।

এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন-
১. মাস্টার আইয়ুব, ২. মৌলভী মোহাম্মদ নূর, ৩. মৌলভী নাসির, ৪. ক্যাম্প-১১ এর মাহমুদ আমিন সহ আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের একাধিক বাসিন্দা জানান, তাদের ভয়ে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন।

এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ক্যাম্পে মাদকের এই ভয়াল বিস্তার রোধে সীমান্তে বিজিবির টহল জোরদার এবং ক্যাম্পের ভেতরে যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন উখিয়ার সচেতন মহল ও স্থানীয় জনসাধারণ। তাদের দাবি, এই সিন্ডিকেটকে এখনই দমন করা না গেলে মাদকের ভয়াল থাবায় আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category