• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ সংরক্ষিত নারী আসনে জটিলতা, মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১ ‘দর্শকের ভালোবাসাই আমার শক্তি’—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ হজযাত্রীদের জন্য মিকাতে আধুনিক সুবিধা চালু করল সৌদি পথ দেখানো ছাড়াও এবার প্রশ্নের উত্তর দেবে গুগল ম্যাপস ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে গেলে সবার ক্ষতি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক / ৭১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে না পৌঁছালেও দুই পক্ষের আলোচনার টেবিলে বসাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। তবে আলোচনা ব্যর্থ হলে বৈশ্বিকভাবে প্রতিটি দেশই ক্ষতিগ্রস্ত হবে ব‌লে ম‌নে ক‌রে ঢাকা।

 

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই আলোচনাটি আরও বেগবান হোক এবং এখান থেকে একটি গ্রহণযোগ্য সমাধান আসুক। যদি তা না হয়, তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে, যার প্রভাব সারা বিশ্বেই পড়বে। অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিটি দেশই এতে ক্ষতিগ্রস্ত হবে, যা আমরা কোনোভাবেই চাই না।

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তি‌নি বলেন, সব সময়ই আমরা বলে আসছি, যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে এবং নেগোসিয়েশন ও ডায়ালগের মাধ্যমে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। এই যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি, কারণ তারা অন্তত আলোচনায় বসতে রাজি হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বা সংঘাত নিরসনের পথে এগোতে চায়। বাংলাদেশ সরকারও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।

তবে প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না আসা প্রসঙ্গে তিনি সরাসরি মন্তব্য করতে রাজি হননি। প্রতিমন্ত্রী বলেন, আলোচনা এখনো চলমান। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না। আমরা চাই সব পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category