• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মন্ত্রীর প্রতিশ্রুতির পরও সড়কে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) পরীক্ষায় উত্তীর্ণ হাজারো কর্মী অটো রোস্টার ও পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইপিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৈঠকে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বোয়েসেলের কর্মকর্তারা।

বৈঠক শেষে বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে। প্রতিনিধি দলের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আপনাদের পক্ষ থেকে যে ছয়জন প্রতিনিধি গেছেন, তারা পুরো বিষয়টি বিস্তারিতভাবে আমাদের জানাবেন। প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সচিব আজ বিকেল পর্যন্ত বসে বিষয়গুলো পর্যালোচনা করবেন। এরপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আপনারা আমাদের কাজ করার সুযোগ দিন। আমরা নতুন সরকার হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে আপনাদের সহযোগিতা করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।

তবে সুনির্দিষ্ট সমাধানের আশ্বাস না পাওয়ায় আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান। তারা বিকেল অবধি ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করে আটকে রাখে। পরে বিকেল ৫টা নাগাদ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category