• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ভুটানে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের আহ্বান

সবুজ বার্তা ডেস্ক / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটিতে (জিএমসি) বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটির আন্তর্জাতিক বিষয়াবলির প্রধান অ্যাম্বাসেডর জোনাথন টো। সাক্ষাতে তিনি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের দূরদর্শী পরিকল্পনায় গড়ে ওঠা জিএমসি উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস- ধারণার ভিত্তিতে গড়ে ওঠা এই প্রকল্পটি একটি টেকসই, আধুনিক এবং প্রণোদনামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ভবিষ্যতে যা একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাজার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং জিএমসির সামগ্রিক উন্নয়ন ধারণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করতে পারে।

বাংলাদেশের পক্ষ থেকে জিএমসি উদ্যোগে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দক্ষ জনবল প্রেরণ এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র নিয়েও দুই পক্ষ প্রাথমিক আলোচনা করে। উভয় পক্ষ ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত ও বাস্তবসম্মত সহযোগিতার রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category