• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি / ৮৮ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভারশন এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডু-ঢাকা রুটের একটি কার্গো ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, আবহাওয়ার উন্নতি ও নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করার পরপরই ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে সাময়িক এই ব্যাঘাতের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category