• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লাভ রোডের পাশের প্রধান সড়কে নেমে আসেন। শ্রমিকরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সময় বন্ধ রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগেও তারা বেশ কয়েকবার সড়ক অবরোধ করে। প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category