• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বকেয়া বেতন-বোনাসের দাবিতে মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন নাসা পোশাক কারখানার শ্রমিকরা।শ্রমিকরা জানান, নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি উৎসব বোনাসও পরিশোধ করা হয়নি। দাবি আদায়ে বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন বলে জানান বিক্ষোভকারীরা।

বুধবার (২০ মে) সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০/২৫০ জন(আনুমানিক) কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার একপাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে জানিয়ে বলা হয়, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category