• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ নারায়ণগঞ্জে হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত হাম রোগীদের চিকিৎসায় ঢামেকে স্থাপিত হচ্ছে ফিল্ড হাসপাতাল নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং-প্রাণনাশের হুমকি, সত্যতা পেয়েছে প্রশাসন পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয়, হারের পথে মুখ্যমন্ত্রী মমতাও ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার

পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় ভারতের সঙ্গে চলমান বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় ঘনিয়ে এসেছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বাংলাদেশ আশাবাদী মনোভাব নিয়ে এগোচ্ছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।

ভারতের ভিসা ইস্যু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি উচ্চপর্যায়ের সফরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগির ট্যুরিস্টসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গতিশীল হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category