• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পতেঙ্গায় ১৭ হাজার লিটার জ্বালানি-ভোজ্যতেল জব্দ

জেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ১৭ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা তেলের মধ্যে ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং ৫ হাজার লিটার সয়াবিন তেল রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিজিএস তাজউদ্দীনের সিগন্যাল কমিউনিকেশন কর্মকর্তা হাসিব-উল-ইসলাম।

হাসিব-উল-ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালানো হয়। অবৈধভাবে মজুত করা এসব তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে জেট ফুয়েল বহনকারী একটি কোম্পানির জ্বালানিবাহী ট্রাকও জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একই এলাকায় গত ২৭ মার্চও ৬ হাজার লিটার তেল জব্দ করা হয়েছিল।জব্দ করা জ্বালানি, ভোজ্য তেল ও ট্রাকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category