• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক মিঠুর চাচার ইন্তেকাল আদমদীঘিতে দুই বেকারী প্রতিষ্ঠানের জরিমানা শ্রীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম  শ্রীপুরে জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শ্রীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৬৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামের এক বিধবা নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিধবা খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। এই ঘটনার পর পর স্থানীয় জনতা ঘটনার সাথে জড়িত বুদ্ধি প্রতিবন্ধী সামছুল হক কে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। আটক সামছুল হক একই গ্রামের মৃত- আব্দুর রশিদ ছেলে।
গ্রামবাসী ও স্থানীয় সুত্রে জানা গেছে, সামছুল আলম একজন বুদ্ধি প্রতিবন্ধী তাকে কয়েক দিন যাবত তার মা ঘরে দরজায় তালা দিয়ে রাখে। রোববার বিকেলে খাতুন বেওয়া ওই বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে তার ঘরের তালা খুলে দেয়ার সাথে সাথে প্রতিবন্ধী সামছুল হক ক্ষিপ্ত হয়ে খাতুন বেওয়া কে ওড়না দিয়ে বেঁধে এলোপাথারী ভাবে লাথি ও মারপিট করতে করতে ঘরের বাহিরে নিয়ে আসে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে গ্রামবাসী আহত খাতুন বেওয়াকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথের মধ্যে খাতুন বেওয়া মারা যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সামছুল হক কে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category