• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বদলির আদেশ অনুযায়ী গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একইভাবে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানায় কর্মরত পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে।

এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে, যাতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়। তবে আদেশে পৃথকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category