• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

টাঙ্গাইলে ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি / ৯৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এ ধারা জারি করেন।

ফলে, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ধারা জারি থাকবে।

বুধবার, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরা সুলতানা যূথির স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে।

তবে, জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category