• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজধানীতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিকে, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে জঙ্গি হামলার একটি সম্ভাব্য আশঙ্কার কথা জানানো হয়েছে। এই তথ্যের প্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দা বাহিনী কাজ করছে এবং ইতোমধ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এদিকে ২০২৬ সালের চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, একটি প্রতারক চক্র প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। একই সঙ্গে গুজব ছড়িয়ে পরীক্ষার সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছিল তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category