• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

এআই নজরদারিতে ট্রাফিক আইন লঙ্ঘন, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এমনটি জানান তিনি। এ সময় কমিশনার বলেন, ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবে। এটি শাস্তি নয়, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে বলেও জানান কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category