• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ১৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার পরিদর্শক শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category