• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ সংরক্ষিত নারী আসনে জটিলতা, মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১ ‘দর্শকের ভালোবাসাই আমার শক্তি’—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ হজযাত্রীদের জন্য মিকাতে আধুনিক সুবিধা চালু করল সৌদি পথ দেখানো ছাড়াও এবার প্রশ্নের উত্তর দেবে গুগল ম্যাপস ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

৯ জেলায় বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। কিছু জায়গায় তা বিস্তার লাভও করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ বিস্তার লাভ কর‍তে পারে।

এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category