• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাতীয় ইস্যুতে সরকার-বিরোধী দলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করা উচিত বলে মনে করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সংসদে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে প্রায় একই ধরনের জ্বালানি ও এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) এসব নোটিশ উত্থাপন করেন।

ডেপুটি স্পিকার বলেন, এ আলোচনাগুলো সংসদে একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়। সংসদীয় কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে।

এর আগে, আজ বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category