• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের সান্তাহারে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে নাইট শর্টবার ফুটবল খেলা অনুষ্ঠিত  আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা প্রদান শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬

অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা। সে উপজেলার মদনপুর গ্রামের মৃত আ. রউফ মোল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, “গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটির আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।”

তিনি নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে বলেন, “আমি আমার রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহ-সভাপতি, আমার পিতা ওয়ার্ড বিএনপির সদস্য এবং আমার বড় চাচা ৪ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইয়েরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুতরাং এনসিপির কমিটিতে আমার নাম দেওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যারা এভাবে তালিকায় আমার নাম করেছে তাদের বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহ-সভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category