• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে রাজ মিস্ত্রির বাড়ির ছাদে কবুতরের খামার সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় মামলা মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার

আদমদীঘিতে রাজ মিস্ত্রির বাড়ির ছাদে কবুতরের খামার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাড়ির ছাদে কবুতর টং তৈরি করে ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর বাসিন্দা যুবক রাজ মিস্ত্রি সোহাগ সরকার। রাজ মিস্ত্রির কাজের ফাঁকে শখের বসে মাত্র ১০টি কবুতর কিনে ছোট টং তৈরি করে কবুতর পালন শুরু করেন। পরবর্তীতে রাজ মিস্ত্রি সোহাগ সরকার তার স্বর্গীয় মায়ের ইচ্ছে পূরণ করতে বিভিন্ন প্রচার প্রজাতির প্রায় শতাধিক কবুতর কিনে সুন্দর টং তৈরী করে বাণিজ্যিক রূপ দিয়েছেন।
সরজমিন দেখা গেছে আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর সোহাগ সরকার পেশায় একজন রাজ মিস্ত্রি। তিনি প্রতিদিন সকাল বেলা কাজে বের হওয়ার পূর্বে তার টং থাকা কবুতরগুলোকে ঠিক জাতীয় খাবার ও পানি দিয়ে কাজে বের হন। বিকেলে কাজ থেকে ফিরে এসে আবারও সে কবুতরগুলোকে খাবার দেন। এরপর সন্ধ্যায় কবুতরগুলোকে আয় আয় ডেকে টং ঘরে তোলেন। তার খামারে ১০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা মূল্যের কবুতর রয়েছে। শখের বশে প্রথমে ১০টি কবুতর দিয়ে শুরু করলেও এখন সে বাণিজ্যিক ভাবে তার কবুতর টং খামার করে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category