• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী জুলাইয়ে ১ লাখের বেশি শিক্ষার্থী পাবে পাটজাত ব্যাগ ও পোশাক: মাহদী আমিন হঠাৎ ব্লাড সুগার কমে কেন? জানুন কারণ ও করণীয় প্রাণ গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, নিয়োগ দিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ইরানকে ঘিরে উত্তেজনা, যুদ্ধের ছায়া ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডে উদ্বেগ: তিন মাসে দেশজুড়ে ৮৫৪, ঢাকায় ১০৭ সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ ৭ আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি নাকচ করে বিল দুটি পাস হয়। ফলে বিচার বিভাগ আগের অবস্থায় ফিরছে; বিচারক নিয়োগে আর আইন থাকছে না, বিলুপ্ত হচ্ছে স্বতন্ত্র সচিবালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category