• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা, সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

সবুজ বার্তা প্রতিবেদক / ৯৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সোমবার সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনের ঢাকা গেট–সংলগ্ন মূল সড়কের উভয়মুখী অংশে জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া বনানী–কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্পেও পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহনের গতি কমে গেছে।

এদিকে যমুনা ফিউচার পার্ক–সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category