• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট, সবুজ বার্তা / ১৩০ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি, বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি এবং বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আল মামুনকে অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category