• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি নিয়ে দেখা দেওয়া নানা বিশৃঙ্খলা ও বিতর্কের পর এবার ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। আইনপ্রণেতাদের সংসদীয় রীতিনীতি ও আইনকানুন পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করেছে সংসদ।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (৩ ও ৪ জুন) দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কোর্সের মূল লক্ষ্য হচ্ছে নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া।

‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স’ নামের এই আয়োজনে প্রথম অধিবেশনের নানা অসংগতি কাটিয়ে ওঠার দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন এবং অহেতুক বিশৃঙ্খলার কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে বেশ কয়েকবার ছন্দপতন ঘটে। অনেক সংসদ সদস্যই সংবিধানের মৌলিক ধারা এবং সংসদের মূল চালিকাশক্তি ‘কার্যপ্রণালী বিধি’র তোয়াক্কা না করে বক্তব্য ও আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। অধিবেশন চলাকালে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গভীর অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি প্রায়শই কঠোর ভাষায় সংসদ সদস্যদের এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে এবং সংসদের কার্যপ্রণালী বই নিয়মিত পড়ার জন্য জোরালো আহ্বান জানান। স্পিকারের সেই কঠোর নির্দেশনা ও তাগিদের আলোকেই মূলত সংসদ সচিবালয় এই বিশেষ কোর্সের রূপরেখা তৈরি করেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম অনুযায়ী সংবিধানের বিভিন্ন ধারা, সংসদীয় প্রশ্নোত্তর পর্ব, নোটিশ, বিল উত্থাপন ও পাস করার প্রক্রিয়া এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সঠিক নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রথম অধিবেশনে অভিজ্ঞতার অভাব কিংবা অসচেতনতার কারণে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা যেন আগামী অধিবেশনগুলোতে আর পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সংসদ সদস্যদের বিশেষভাবে সতর্ক ও দীক্ষিত করা হবে।

সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষা এবং হাউজের সময়কে কার্যকরভাবে ব্যবহারের জন্য কার্যপ্রণালী বিধি রপ্ত করার কোনো বিকল্প নেই, স্পিকারের এই বার্তাটিই মূলত দুই দিনব্যাপী এই কোর্সে সংসদ সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category