• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রবাসীদের সমস্যা সমাধানে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন

নিজস্ব প্রতিবেদক / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করে‌ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) থেকে একজন আহ্বায়ক ও তিন সদস্য ও এক সদস্য স‌চি‌বের সমন্ব‌য়ে ৫ জ‌নের এই ক‌মি‌টির কার্যক্রম চালু হ‌বে।

এ‌দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, আজ‌কে থে‌কে এই ক‌মি‌টি কার্যকর হ‌বে।

৫ সদস্যের ক‌মি‌টিতে যারা আছেন

১) অতিরিক্ত সচিব/যুগ্মসচিব, মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-আহ্বায়ক।

২) যুগ্মসচিব/উপসচিব, কল্যাণ অধিশাখা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সদস্য।

৩) উপসচিব/সিনিয়র সহকারী সচিব, আইন শাখা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সদস্য।

৪) উপসচিব/সিনিয়র সহকারী সচিব, সেবা ও প্রটোকল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সদস্য

৫) সিনিয়র সহকারী সচিব, এনফোর্সমেন্ট-০২ শাখা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- সদস্য সচিব।

ক‌মি‌টির কার্যপরিধি

১) minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২) প্রাপ্ত আবেদন/অভিযোগ ও গৃহীত ব্যবস্থা সাপ্তাহিক/দৈনিক ভিত্তিতে মন্ত্রী/সচি‌বের নিকট উপস্থাপন।

৩) কমিটির প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category