• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঈদকে সামনে রেখে ট্রাক-লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঈদের আগের তিনদিন ও পরবর্তী তিনদিন অর্থাৎ আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের ৩দিন ও পরবর্তী ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না। তবে পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমুহ এর আওতামুক্ত থাকবে।

পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এমতাবস্থায়, ঈদের ঈদের আগের ৩ দিন ও পরবর্তী ৩ দিন যাতে আপনাদের সমিতিভুক্ত কোনো ট্রাক, কাভার্ডভ্যান ও লরী মহাসড়কে চলাচল না করে এবং পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা না হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখাসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category