• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

তানজিম ছারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

সবুজ বার্তা প্রতিনিধি / ১৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়ার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

এছাড়া এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category