• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর, হেফাজতে আরও এক কিশোর

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহতের ঘটনায় আরও একজন শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভিকটিম তার বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।

ভিকটিম পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে, ‘তুই জানি ওই দিন কী কইছিলি?’ এরপরই তারা ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে ভিকটিমের বাম পায়ের রানে ২টি এবং ডান পায়ের রানে ১টি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় ১৬ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা হয়। এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সাড়ে বারোটায় থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার এজাহার নামীয় আরও একজন শিশুকে হেফাজতে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category