• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
মুসলমানের ওপর নির্যাতন ও সীমান্তে হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ধর্ষণের মিথ্যা অভিযোগে জেল খাটা সেই ইমাম মানসিক হাসপাতালে রাতের মধ্যে কোন জেলায় কখন বৃষ্টি হতে পারে বিশ্বকাপ ফাইনাল মাতাতে কোনো ফি নিচ্ছেন না শাকিরা, ম্যাডোনা ও বিটিএস তদন্তের মধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিসংযোগের ঘটনা পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জনের মৃত্যু ৮ কোটি নাগরিকের এনআইডি তথ্য ফরমের খোঁজ জানে না ইসি

রাতের মধ্যে কোন জেলায় কখন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় শুক্রবার রাত ১২ মধ্যে বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।

শুক্রবার (১৫ মে) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙামাটি জেলার ওপরে।

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

বরিশাল বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু কিছু উপজেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় এরই মধ্যে বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কিছু উপজেলায় বৃষ্টিপাত হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category