• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনের বিধি সংশোধনে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের লক্ষ্যে বিভিন্ন বিধির একটি তুলনামূলক চিত্র প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বুধবার (১৩ মে) নির্বাচন ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিশনার এই তথ্য জানান।

জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিধিতে কী উল্লেখ রয়েছে এবং সরকার আইনে কী ধরনের পরিবর্তন এনেছে, সে বিষয়গুলোর ওপর একটি স্বচ্ছ ধারণা পেতে এই তুলনামূলক চিত্র তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ ও একই রকম বিধিমালা প্রস্তুত করার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইন ও বিধির মধ্যে অসংগতিগুলো দূর করতে সরকারের আনা পরিবর্তনগুলোও গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।

এর আগে মঙ্গলবার এই নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে জামানতের পরিমাণ বৃদ্ধি, পোস্টারের মাধ্যমে প্রচার বন্ধ এবং ইভিএম পদ্ধতি বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিধিমালায় সংশোধনী আনা হতে পারে। চলতি বছরের মধ্যেই বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় সংশোধিত আইনের সঙ্গে মিল রেখে দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় চার হাজার একশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশাল এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবেই বর্তমানে আইন ও বিধি সংশোধনের এই কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category