• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গাড়িতে বিআরটিএর দেওয়া নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ না থাকলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ঢাকা শহরে চলাচলকারী যানবাহনে বিআরটিএর সরবরাহ করা নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে এসব নির্দেশনা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট যথাযথ স্থানে স্থাপন করা আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএর সরবরাহ করা রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না।

অনেক চালক নির্ধারিত নম্বর প্লেট ব্যবহার না করে শুধু পেইন্ট দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখে যানবাহন চালাচ্ছেন বলেও উল্লেখ করা হয়। আবার অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি।

এছাড়া বিভিন্ন যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর পাওয়া যাচ্ছে, যা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে বলে জানিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের বিআরটিএর নির্ধারিত ডিজাইন, রং ও সাইজের নম্বর প্লেট নির্ধারিত স্থানে স্থাপন এবং আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর সরবরাহ করা রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category