• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সাবেক এমপি নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দুর্নীতির অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন। নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানসমূহ এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করা এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করায় দুদক মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি মো. নিজাম উদ্দিন হাজারী একজন আয়কর দাতা। আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্তে সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category